আয়কর আইন ২০২৩
বাংলাদেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হলো রাজস্ব ব্যবস্থা। এর মূল উৎস জাতীয় রাজস্ব বোর্ড (NBR), যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো আয়কর। রাজস্ব আহরণে আধুনিকায়ন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এনবিআর বিগত বছরগুলোতে ব্যাপক অগ্রগতি সাধন করেছে।
স্বাধীনতার ৫২ বছর পরেও বাংলাদেশে কর-সংস্কৃতি এখনো পুরোপুরি বিকশিত হয়নি। আমাদের কর-জিডিপি অনুপাত এখনো প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এই প্রেক্ষাপটে, গোল্ডেন বাংলাদেশ দীর্ঘদিন ধরে আয়কর বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে — বই প্রকাশনা, ওয়েবসাইট, সেমিনার, ওয়ার্কশপ, একুশে বইমেলা ও অন্যান্য মেলাতে অংশগ্রহণ, এবং সংবাদপত্র ও টেলিভিশনে লেখালেখির মাধ্যমে।
প্রান্তিক জনগণের মাঝে আয়কর বিষয়ক শিক্ষা ছড়িয়ে দিতে ২৫,০০০ স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্য নিয়ে একটি বৃহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২০২৩ সালের নতুন আয়কর আইন ২০২৩ সহজ ও বোধগম্যভাবে জনসাধারণের কাছে পৌঁছে দিতে আমরা প্রকাশ করেছি এই বিশেষ গ্রন্থটি। পাশাপাশি, নতুন আইনের ভিত্তিতে আরও কিছু সহায়ক প্রকাশনা, ওয়েবসাইট, ভিডিও, প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালু করা হয়েছে।
বইটি সংকলনের সময় সর্বোচ্চ যত্ন নেওয়া হয়েছে যাতে ভুলত্রুটি না থাকে। তবুও কোথাও যদি কোন অসংগতি চোখে পড়ে, তবে আয়কর আইন, বিধিমালা ও প্রজ্ঞাপনই চূড়ান্ত নির্দেশিকা হিসেবে গণ্য হবে। যদি পাঠকগণ কোনো ভুল নজরে আনেন, দয়া করে আমাদেরকে জানান। আমরা আগামী সংস্করণে তা সংশোধন করবো ইনশাআল্লাহ।
এই ক্ষুদ্র প্রয়াস যদি একজন পাঠকেরও উপকারে আসে, যদি আমাদের দেশ কর সংস্কৃতিতে আরও একধাপ এগিয়ে যায় — তাহলেই আমরা মনে করবো আমাদের উদ্যোগ সার্থক।
📧 পরামর্শ বা মতামতের জন্য যোগাযোগ করুন: https://wa.me/8801964180871


