- 42%

জমি কেনাবেচা ও নামজারির নিয়মাবলি: সহজ ও আইনি নির্দেশিকা (বাংলাদেশ প্রেক্ষাপটে)

Original price was: 700.00৳ .Current price is: 406.00৳ .

বাংলাদেশে জমি ক্রয়-বিক্রয় ও সহজ নামজারির নিয়মাবলি নিয়ে তৈরি একটি প্র্যাকটিক্যাল গাইড। দলিল যাচাই, রেজিস্ট্রেশন, খতিয়ান পরিবর্তন ও নামজারি আবেদন সম্পর্কে ধাপে ধাপে নির্দেশনা।

নামজারির নিয়মাবলি-

ভূমি নামজারির আদ্যোপান্ত । হাতে কলমে শেখার উপযোগী সাপ্লিমেন্ট

ডেলিভারি পেমেন্ট করার সাথে সাথে ইবুকটি ডাউনলোড করতে পারবেন।

অর্ডার কিভাবে egKDP তে অর্ডার করবেন।

egKDP বইগুলো পছন্দের তালিকায় রাখুন

Product Summary

জমি ক্রয়-বিক্রয় ও নামজারির নিয়মাবলি —

বাংলাদেশের বর্তমান ভূমি আইন, দলিল রেজিস্ট্রেশন, খতিয়ান যাচাই, মিউটেশন আবেদন ও নামজারি নিষ্পত্তির সঠিক ধাপসমূহ নিয়ে সাজানো একটি পূর্ণাঙ্গ গাইড। জমি কেনাবেচা করতে গিয়ে প্রতিনিয়ত নানা জটিলতায় পড়েন সাধারণ মানুষ—তথ্য ঘাটতি, দুর্নীতি, ভুল নামজারি প্রক্রিয়া এবং দালাল চক্রের ফাঁদে পড়ে অনেকে অর্থ ও সময় হারান। এই বইটি আপনাকে সেইসব বিপদ থেকে রক্ষা করবে।

নামজারির নিয়মাবলি বইটিতে কী থাকছে:

  • জমি কেনার আগে কীভাবে খতিয়ান যাচাই করবেন

  • দলিল রেজিস্ট্রেশন ও স্ট্যাম্পের নিয়ম

  • ভূমি অফিসে নামজারি (Mutation) আবেদন প্রক্রিয়া

  • ঘর বা ফ্ল্যাট কেনার সময় করণীয়

  • অনলাইন ভূমি সেবার ব্যবহার (www.land.gov.bd)

  • নামজারি খারিজ ও আপিল পদ্ধতি

  • ফর্ম ও প্রয়োজনীয় দলিলপত্রের নমুনা

আইনজীবী, ভূমি ব্যবস্থাপনা কর্মকর্তা, রিয়েল এস্টেট ব্যবসায়ী, এবং সাধারণ পাঠক—সবাইকে লক্ষ্য রেখে এই গাইডটি তৈরি করা হয়েছে। যারা জমি কিনতে বা বিক্রি করতে আগ্রহী, অথবা নামজারির সঠিক নিয়ম জানতে চান, তাদের জন্য এটি একটি প্রয়োজনীয় সহায়ক গ্রন্থ।

ভূমি শুধু একটি সম্পদ নয়—এটি আমাদের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। কৃষিনির্ভর বাংলাদেশের মানুষের সঙ্গে ভূমির সম্পর্ক আত্মিক ও আবেগঘন। এই মাটি আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িত যে মানুষ একে নিজের সন্তানের মতো ভালোবাসে। অথচ এই প্রিয় সম্পদ রক্ষায় সাধারণ ভূমি মালিক আজও অনেক ক্ষেত্রেই অসহায়।

আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতার মতো বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হলেও, জীবনঘনিষ্ঠ ও অপরিহার্য ‘ভূমি সম্পর্কিত সাধারণ জ্ঞান’ নিয়ে পাঠ্যবইয়ে তেমন কিছুই নেই। ফলে অধিকাংশ মানুষ ভূমি আইন ও অধিকার বিষয়ে শিক্ষিত হয় মুখে মুখে—অভিজ্ঞ জনদের কথায় বা কখনো হয়তো নিজেই কোনো সমস্যায় পড়ে। অথচ প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে ভূমি বিষয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় জ্ঞান লাভের।

বর্তমানে বাজারে যেসব ভূমি বিষয়ক বই পাওয়া যায়, সেগুলো অনেক তথ্যবহুল হলেও সাধারণ পাঠকের জন্য সহজবোধ্য নয়। তাই এই বইয়ে জমি কেনাবেচা, নামজারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমি সংক্রান্ত বিষয়গুলো সহজ ভাষায়, বাস্তব উদাহরণসহ উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এতে একজন সাধারণ ভূমি মালিক বা পাঠক নিজেই তার সম্পদের সুরক্ষায় প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবেন।

যদি এই বই পাঠকের মনে ভূমি বিষয়ে সচেতনতা জাগাতে সক্ষম হয়, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক হবে।

জনেন্দ্র নাথ সরকার
উপসচিব
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঢাকা


📚 নামজারির নিয়মাবলি সূচিপত্র (সুচারুভাবে উপস্থাপন):

  1. ভূমি বিষয়ক সাধারণ ধারণা

  2. দাগ নম্বর, মৌজা, খতিয়ান, তফসিল ইত্যাদি

  3. সিএস, এসএ, আরএস খতিয়ানের নমুনা

  4. আনা-গণ্ডা-কড়া-ক্রান্তি হিসাব ও জমির পরিমাপ পদ্ধতি

  5. সম্পত্তি হস্তান্তর দলিলের নমুনা ফরম

  6. রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প মূল্য নির্ধারণ

  7. বাজার মূল্য নির্ধারণ পদ্ধতি

  8. দলিল নমুনা

  9. ডিসিআর (DCR) এর নমুনা

  10. নামজারি কেসের আবেদন ফরমের নমুনা

  11. দাখিলা ফরমের নমুনা

  12. কবুলিয়ত এর নমুনা

  13. আমমোক্তারনামা / Power of Attorney এর নমুনা

  14. জমির মালিকানা অর্জনের পথ

  15. সম্পত্তি ক্রয় ও বিক্রয়ের আইনসম্মত ধাপ

  16. নামজারি, জমাখারিজ, জমা একত্রিকরণ ও বিভক্তিকরণ

  17. ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় পদ্ধতি

  18. খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত সংক্রান্ত তথ্য

  19. সার্টিফিকেট মামলা ও অবমূল্যায়ন মামলা ব্যবস্থাপনা

0